রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নৌ- কর্মকর্তার প্রাইভেট কার খাদে: প্রাণ… | আই নিউজ বিডি

রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নৌ- কর্মকর্তার প্রাইভেট কার খাদে: প্রাণ গেল দেড় বছরের শিশুর

মোংলা থেকে বরিশাল ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে কার: প্রাণ হারাল শিশু মেহেরিমা..
Eidok-এ শেয়ার
রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নৌ- কর্মকর্তার প্রাইভেট কার খাদে: প্রাণ গেল দেড় বছরের শিশুর
ছবি: সংগৃহীত


​মো. ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি (ঝালকাঠি) |


​ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কের পাশের খাদে পড়ে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।


​শনিবার (১৪ মার্চ) বিকেল সোয়া চারটার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুর উপজেলার বাগড়ি বাজার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর নাম মেহেরিমা। তার বাবা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশাল নৌবাহিনীতে কর্মরত। তিনি সপরিবারে মোংলা থেকে নিজের প্রাইভেট কার চালিয়ে বরিশালের কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।


​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মেহেরিমাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ ও তার স্ত্রী রুমানা আহত হয়েছেন।


​রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে এক শিশু প্রাণ হারিয়েছে এবং দুইজন আহত হয়েছেন। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Районные новости চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 8 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Районные новости চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 24 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Районные новости চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 47 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views