রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নৌ- কর্মকর্তার প্রাইভেট কার খাদে: প্রাণ… | আই নিউজ বিডি

রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নৌ- কর্মকর্তার প্রাইভেট কার খাদে: প্রাণ গেল দেড় বছরের শিশুর

মোংলা থেকে বরিশাল ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে কার: প্রাণ হারাল শিশু মেহেরিমা..
Eidok-এ শেয়ার
রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নৌ- কর্মকর্তার প্রাইভেট কার খাদে: প্রাণ গেল দেড় বছরের শিশুর
ছবি: সংগৃহীত


​মো. ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি (ঝালকাঠি) |


​ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কের পাশের খাদে পড়ে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।


​শনিবার (১৪ মার্চ) বিকেল সোয়া চারটার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুর উপজেলার বাগড়ি বাজার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর নাম মেহেরিমা। তার বাবা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশাল নৌবাহিনীতে কর্মরত। তিনি সপরিবারে মোংলা থেকে নিজের প্রাইভেট কার চালিয়ে বরিশালের কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।


​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মেহেরিমাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ ও তার স্ত্রী রুমানা আহত হয়েছেন।


​রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে এক শিশু প্রাণ হারিয়েছে এবং দুইজন আহত হয়েছেন। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 44 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল ज़िला समाचार জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 Views