ঝালকাঠি পুলিশ লাইন্সে ৪ কোটি টাকার রেশন জালিয়াতি: ১১ পুলিশ সদস্যের… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠি পুলিশ লাইন্সে ৪ কোটি টাকার রেশন জালিয়াতি: ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টারে ভুয়া রেশন কার্ড তৈরি করে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)..
Eidok-এ শেয়ার
ঝালকাঠি পুলিশ লাইন্সে ৪ কোটি টাকার রেশন জালিয়াতি: ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: সংগৃহীত


​
জেলা প্রতিনিধি, ঝালকাঠি
মো ইমরান মুন্সি 

 ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টারে ভুয়া রেশন কার্ড তৈরি করে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ মার্চ) দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. জাকির হোসেন।
​
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ সময় ধরে ঝালকাঠি পুলিশ লাইন্স রেশন সেন্টারে ব্যাপক অনিয়ম চলে। এ সময়ের মধ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে মোট ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করা হয়। এসব কার্ডের বিপরীতে সরকারি রেশন সামগ্রী উত্তোলন দেখিয়ে মোট ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।

​মামলায় অভিযুক্ত আসামিরা হলেন— সাবেক মেস ম্যানেজার মো. আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আরিফ মাহমুদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আল মামুন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রেজাউল করিম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) কাজী রাজিউল জামান, কনস্টেবল মো. আতিউর রহমান, কনস্টেবল মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, অফিস সহকারী মো. তৌফিক এলাহী, গুদামদার মো. জহির উদ্দিন এবং বিক্রয় সহকারী সৈয়দ জসিম উদ্দিন।

​ মামলার বাদী ও দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, অভিযুক্তরা সরকারি কর্মচারী হয়েও ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। তিনি আরও জানান, তদন্ত চলাকালীন এই চক্রের সঙ্গে আর কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

 এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্ত পুলিশ সদস্যরা বর্তমানে দেশের বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন। যেহেতু বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় রয়েছে এবং দুদক মামলা করেছে, তাই অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
​বিপুল অঙ্কের এই অর্থ আত্মসাতের ঘটনাটি জেলাজুড়ে এবং পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড कानून-कोर्ट তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 58 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ कानून-कोर्ट নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম कानून-कोर्ट আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 62 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন कानून-कोर्ट খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর कानून-कोर्ट শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 31 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের कानून-कोर्ट ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 76 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ कानून-कोर्ट প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 Views