বগুড়া শেরপুরে মহাসড়কে উচ্ছেদ অভিযান | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে মহাসড়কে উচ্ছেদ অভিযান

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গ..
Del på Eidok
বগুড়া শেরপুরে মহাসড়কে উচ্ছেদ অভিযান
Foto: arkiv

অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে রাখা বিভিন্ন নির্মাণসামগ্রী এবং ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা ও দখলের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। অভিযানের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা সরিয়ে মহাসড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

অভিযানে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দিনের নেতৃত্বে উপপরিদর্শক মো. নুর হোসেন, পুলিশ সার্জেন্ট কে. এম. ফয়সালসহ ক্যাম্পের অন্য সদস্যরা অংশ নেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রইছ উদ্দিন বলেন, মহাসড়কে যান চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। মহাসড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং, উল্টো পথে চলাচল এবং সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তিনি আরও বলেন, মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি মহাসড়ক দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা অপসারণের কার্যক্রমও চলমান থাকবে। যারা আইন ও নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Distriktsnyheder দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Distriktsnyheder চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 58 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Distriktsnyheder নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Distriktsnyheder নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Distriktsnyheder লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Distriktsnyheder ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Distriktsnyheder  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views