নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নগরীতে দায়িত্ব পালনের নামে ট্রাফিক টিএসআই মোজ্জামেলের বিরুদ্ধে দালাল নিয়োগ, চাঁদাবাজি ও মাদকচক্রের সাথে যোগসাজশের গুরুতর অভিযোগ উঠেছে। নগরীর টাউন হল কান্দিরপাড় এলাকায় ঈদকে কেন্দ্র করে মোটরসাইকেল ছাড়া অন্য সব যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হলেও অটোরিকশা, মিশুক ও সিএনজির গন্তব্যস্থলে তার নিয়োগকৃত দালালদের উপস্থিতি দেখা যায়। অভিযোগ রয়েছে, গাড়ি প্রতি ২০, ৫০ কমপক্ষে ১০০ টাকা না দিলে চালকদের চাবি আটকে রাখা হয়।
একাধিক ভুক্তভোগী জানান, মোজ্জামেল সম্প্রতি যশোর ট্রাফিক অফিস থেকে এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি নিয়ে কুমিল্লায় যোগদান করার পর থেকেই পূর্বের অফিসারদের সাথে যোগাযোগ করে দালালদের মাধ্যমে মাসোয়ারা আদায়ের স্থান নির্ধারণ করেন এবং মাসে লাখ লাখ টাকা আদায় করছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক অটোরিকশা চালক বলেন, “আমরা গরিব মানুষ। প্রতিদিন ২০, ৫০ ও ১০০ টাকা দিতে হয়। না দিলে গাড়ি আটকে রাখে।” টিক্কারচর গোমতি সড়কের এক বাসিন্দা জানান, “গ্যারেজ থেকে হোন্ডা বা গাড়ি মেরামত শেষে ট্রায়াল দিতে গেলেও মোজ্জামেলের সোর্স খবর পেয়ে গাড়ি আটকে মোটা অংকের টাকা আদায় করে।” স্থানীয়রা আরও অভিযোগ করেন, তিনি ভারত থেকে আনা হোন্ডা ব্যবসায়ীদের কাছ থেকেও প্রতি গাড়ি থেকে টাকা আদায় করেন এবং কয়েকজন উঠতি বয়সের মাদকাসক্ত যুবককে ব্যবহার করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ রয়েছে, গোমতি সড়ক ব্যবহার করে মাদক পাচারকারীদের সাথে তার যোগসাজশ রয়েছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত টিএসআই মোজাম্মেল কে বার-বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ট্রাফিক অফিসের সার্জেন্ট মাহবুব বলেন, “অভিযোগের বিষয়টি আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছি। শিগগিরই তদন্ত করে পিআরবি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে এসপি বরাবর আবেদন করবো।”
এদিকে একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, তারা ইতোমধ্যে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কমপ্লিন সেলে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন। একইসাথে তারা ঈদের পর টিএসআই মোজ্জামেলের শাস্তিমূলক বদলির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবেন।
পুলিশ প্রবিধান (পিআরবি) অনুযায়ী জনসাধারণের কাছ থেকে কোনো প্রকার চাঁদা বা অর্থ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষভাবে পিআরবি বিধি ৮৭ জনসাধারণের নিকট হতে চাঁদা সংগ্রহকে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। একইভাবে পিআরবি বিধি ১০৯ অনুযায়ী কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেয়া বা দেয়া যাবে না, এবং বিধি ১০৬ সরকারি কর্মচারীর আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। এসব অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে বিভাগীয় শাস্তি, যেমন চাকরিচ্যুতি, স্থগিতাদেশ, পদাবনতি বা কারাদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে।
অতএব, টিএসআই মোজ্জামেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো শুধু নৈতিক ও পেশাগত দায়িত্ব লঙ্ঘন নয়, বরং পিআরবি আইনের সরাসরি লঙ্ঘন। বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।
কুমিল্লায় টিএসআই মোজ্জামেলের বিরুদ্ধে দালাল নিয়োগ ও চাঁদাবাজির… | আই নিউজ বিডি
কুমিল্লায় টিএসআই মোজ্জামেলের বিরুদ্ধে দালাল নিয়োগ ও চাঁদাবাজির অভিযোগ
אפליקציית "Eye News BD"
הערות 0