চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কেটে বালু উত্তোলন, বন বিভাগ নীরব | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কেটে বালু উত্তোলন, বন বিভাগ নীরব

পদুয়া রেঞ্জের আওতায় ভাগ্যকুল: পাহাড় কেটে অবৈধ বালু উত্তোলনের চিত্র।
Eidok-এ শেয়ার
চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কেটে বালু উত্তোলন, বন বিভাগ নীরব
ছবি: সংগৃহীত


চট্টগ্রাম দক্ষিণ (লোহাগাড়া) প্রতিনিধি:মো,সাহেদ

চট্টগ্রাম দক্ষিণের সংরক্ষিত বনাঞ্চল পদুয়া রেঞ্জের আওতাধীন রামদা খালের সাথে লাগানো পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ে বিশাল গর্ত খুঁড়ে বালু উত্তোলন করা হচ্ছে, যা এতটাই বিপজ্জনক যে যে কোনো সময় পাহাড় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

রামদা খালের এপারে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল, অপরপারে বান্দরবানের ভাগ্যকুল এলাকা। বালু উত্তোলনকারীরা পাহাড়ে এমনভাবে গর্ত করছে যেন সেনাবাহিনীর কামান বা ব্যালিস্টিক বোমার ধ্বংসের চিহ্ন দেখা যায়। এসব গর্তে হেঁটে চলাও নিরাপদ নয়।
স্থানীয়দের অভিযোগ, পদুয়া বনবিট কর্মকর্তা মো. বজলুর রশিদের অনুমতি নিয়ে এ কাজ চলছে। তাদের দাবি, তিনি টাকার বিনিময়ে পাহাড় ও গাছ কাটার অনুমতি দেন। বনাঞ্চলে প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা দিলে বড় মেশিন, বলগাম এবং স্কেলেটর ব্যবহার করে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় কর্তৃপক্ষের তদারকি নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে পাহাড় কেটে বালু বিক্রির ব্যবসা চলে যাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। স্থানীয়দের জানান, এ কাজে বান্দরবান জেলা যুবদলের নেতা মো,আলম শরীফ ও আব্দুর রহমানসহ কয়েকজন জড়িত।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, দশ জন শ্রমিক দা, কোদাল, বেলসা ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করে পাহাড়ে গর্ত খুঁড়ছেন। পাহাড়ের চারপাশে বিশাল গর্ত দেখা যায়, এবং ডাম্পারের মাধ্যমে বালু পরিবহণ করা হচ্ছিল। প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা পালিয়ে যান।
স্থানীয় এক বাসিন্দা, নাম প্রকাশ না করার শর্তে জানান, “দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চলছে। এলাকায় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তারা পুরো এলাকা নিজেদের অধিষ্ঠ মনে করেন।”
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহমান ও আলম শরিফ বিষয়টি স্বীকার করেছেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা, উপবন সংরক্ষক মোহাম্মদ সোহেল রানাকে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি কল রিসিভ করেন নি।তাই তার বক্তব্য নেওয়া যায়নি।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo