উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

****
Eidok पर शेयर करें
উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
फ़ोटो: संग्रहीत

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রেলসেতুর উপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের দিকে ঈশ্বরদী–ঢাকা রেলপথের ঘাটিনা রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) এবং একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে উল্লাপাড়ার ঘাটিনা এলাকায় শিমুল ফুলের সৌন্দর্য দেখতে আসেন। পরে তারা রেলসেতুর উপর উঠে ছবি তুলছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে সেতুতে পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আলফি সানির মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় ফয়সালকে স্থানীয় কাওয়াক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সানির মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। আহত ফয়সালকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ ज़िला समाचार সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 12 Views নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা ज़िला समाचार নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 8 Views লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ ज़िला समाचार লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 13 Views শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ ज़िला समाचार শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ 8 Views বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি ज़िला समाचार বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি 26 Views আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা ज़िला समाचार আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 35 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ज़िला समाचार আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 116 Views