উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

****
שיתוף ב-Eidok
উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
צילום: ארכיון

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রেলসেতুর উপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের দিকে ঈশ্বরদী–ঢাকা রেলপথের ঘাটিনা রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) এবং একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে উল্লাপাড়ার ঘাটিনা এলাকায় শিমুল ফুলের সৌন্দর্য দেখতে আসেন। পরে তারা রেলসেতুর উপর উঠে ছবি তুলছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে সেতুতে পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আলফি সানির মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় ফয়সালকে স্থানীয় কাওয়াক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সানির মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। আহত ফয়সালকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা חדשות המחוז আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 25 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত חדשות המחוז আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 113 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু חדשות המחוז খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক חדשות המחוז শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 26 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ חדשות המחוז তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 46 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি חדשות המחוז শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ חדשות המחוז সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 Views