জঙ্গল সলিমপুরে স্থাপিত পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

জঙ্গল সলিমপুরে স্থাপিত পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার

জঙ্গল সলিমপুরে স্থাপিত পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার..
Eidok-এ শেয়ার
জঙ্গল সলিমপুরে স্থাপিত পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে স্থাপিত পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার

এম. জামশেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। বুধবার তিনি ওই এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান পুলিশি কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় পুলিশ সুপার স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও এলাকার সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন।
তিনি বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রমের ফলে আগের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা Noticias del distrito পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 13 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি Noticias del distrito ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 57 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Noticias del distrito গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 31 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Noticias del distrito মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 35 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Noticias del distrito সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 78 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Noticias del distrito আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Noticias del distrito সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 Views