বরগুনায় অসহায় ও দু:স্থ ব্যক্তিদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় অসহায় ও দু:স্থ ব্যক্তিদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
বরগুনায় অসহায় ও দু:স্থ ব্যক্তিদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ..
বরগুনায় অসহায় ও দু:স্থ ব্যক্তিদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ..
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি ,বরগুনা।।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে সকাল ১১ঘটিকায় ২০২৫–২০২৬ অর্থবছরে জেলা সমাজকল্যাণ কমিটির ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তর-এর আওতায় বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসহায় ও দু:স্থ ব্যক্তিদের মাঝে এককালীন অনুদানের/আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। 
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী ব্যক্তিবর্গ।
উক্ত কর্মসূচির আওতায় জেলার ১০১ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ৩,০০০ (তিন হাজার) টাকা হারে মোট ৩,০৩,০০০ (তিন লক্ষ তিন হাজার) টাকার এককালীন অনুদান/ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি মিজ্  তাছলিমা আক্তার বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

 

نظری یافت نشد


News Card Generator