জেলে বাওয়ালী মৌয়ালি ও মুন্ডা সম্প্রদায়ের অংশ গ্রহণে প্রেরণার নারী… | আই নিউজ বিডি

জেলে বাওয়ালী মৌয়ালি ও মুন্ডা সম্প্রদায়ের অংশ গ্রহণে প্রেরণার নারী দিবস পালিত

রবিবার(৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকায় সংগঠনটি প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি শেষে গল্প তরীর সুন্দরবন মিউজিয়ামে আলোচনাসভা..
Eidok-এ শেয়ার
জেলে বাওয়ালী মৌয়ালি ও মুন্ডা সম্প্রদায়ের অংশ গ্রহণে প্রেরণার নারী দিবস পালিত
ছবি: সংগৃহীত

জেলে বাওয়ালী মৌয়ালি ও মুন্ডা সম্প্রদায়ের অংশ গ্রহণে প্রেরণার নারী দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপকূলের নারীদের কণ্ঠ নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে জেলে, বাওয়ালী, মৌয়ালি, মুন্ডা, দিনমজুর, কিশোর-কিশোরী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশ গ্রহণে ব্যতিক্রমী আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা।

রবিবার(৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকায় সংগঠনটি প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি শেষে গল্প তরীর সুন্দরবন মিউজিয়ামে আলোচনাসভার আয়োজন করে।

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলে, বাওয়ালী, মৌয়ালি, মুন্ডা, দিনমজুর, কিশোর-কিশোরী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র‍্যালিতে নারীর অধিকার, সমতা, মর্যাদা ও বাল্যবিবাহ প্রতিরোধের বার্তাবাহী পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। 

উপকূলের নারীরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছেন। কিন্তু তাদের সেই সংগ্রামের কথা অনেক সময়ই নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না।  নারী দিবসে সেই বাস্তবতা তুলে ধরতেই আয়োজন করা হয় ভিন্নধর্মী মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি, স্থানীয় কমিউনিটি ও যুব সংগঠন সিওইডির উদ্যোগে  রাউন্ডটেবিল আলোচনাসভা।

আলোচনায় নারীদের জীবিকা, সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও সমঅধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা বলেন, কেবল দিবস উদযাপন নয় উপকূলের নারীদের কণ্ঠ নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানো এবং তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর সভাপতিত্বে  আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম,ইউপি সদস্য নীপা চক্রবর্তী,মরমীর নির্বাহীর পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী প্রমুখ।

ছবি- সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি   ।

 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ضلع کی خبریں সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 9 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ضلع کی خبریں শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 28 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন ضلع کی خبریں মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া ضلع کی خبریں সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক ضلع کی خبریں সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ ضلع کی خبریں উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন ضلع کی خبریں ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views