জেলে বাওয়ালী মৌয়ালি ও মুন্ডা সম্প্রদায়ের অংশ গ্রহণে প্রেরণার নারী… | আই নিউজ বিডি

জেলে বাওয়ালী মৌয়ালি ও মুন্ডা সম্প্রদায়ের অংশ গ্রহণে প্রেরণার নারী দিবস পালিত

রবিবার(৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকায় সংগঠনটি প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি শেষে গল্প তরীর সুন্দরবন মিউজিয়ামে আলোচনাসভা..
I-share sa Eidok
জেলে বাওয়ালী মৌয়ালি ও মুন্ডা সম্প্রদায়ের অংশ গ্রহণে প্রেরণার নারী দিবস পালিত
Larawan: kuha mula sa arkibo

জেলে বাওয়ালী মৌয়ালি ও মুন্ডা সম্প্রদায়ের অংশ গ্রহণে প্রেরণার নারী দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপকূলের নারীদের কণ্ঠ নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে জেলে, বাওয়ালী, মৌয়ালি, মুন্ডা, দিনমজুর, কিশোর-কিশোরী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশ গ্রহণে ব্যতিক্রমী আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা।

রবিবার(৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকায় সংগঠনটি প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি শেষে গল্প তরীর সুন্দরবন মিউজিয়ামে আলোচনাসভার আয়োজন করে।

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলে, বাওয়ালী, মৌয়ালি, মুন্ডা, দিনমজুর, কিশোর-কিশোরী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র‍্যালিতে নারীর অধিকার, সমতা, মর্যাদা ও বাল্যবিবাহ প্রতিরোধের বার্তাবাহী পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। 

উপকূলের নারীরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছেন। কিন্তু তাদের সেই সংগ্রামের কথা অনেক সময়ই নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না।  নারী দিবসে সেই বাস্তবতা তুলে ধরতেই আয়োজন করা হয় ভিন্নধর্মী মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি, স্থানীয় কমিউনিটি ও যুব সংগঠন সিওইডির উদ্যোগে  রাউন্ডটেবিল আলোচনাসভা।

আলোচনায় নারীদের জীবিকা, সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও সমঅধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা বলেন, কেবল দিবস উদযাপন নয় উপকূলের নারীদের কণ্ঠ নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানো এবং তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর সভাপতিত্বে  আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম,ইউপি সদস্য নীপা চক্রবর্তী,মরমীর নির্বাহীর পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী প্রমুখ।

ছবি- সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি   ।

 

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 20 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 39 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 70 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views