জনগণের জানমালের সুরক্ষায় আইনশৃঙ্খলার ‍নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে - ড. শফিকুল ইসলাম মাসুদ .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জনগণের জানমালের সুরক্ষায় আইনশৃঙ্খলার ‍নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে - ড. শফিকুল ইসলাম মাসুদ ..

Asadullah Ghalib avatar   
Asadullah Ghalib
জনগণের জানমালের সুরক্ষায় আইনশৃঙ্খলার ‍নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে - ড. শফিকুল ইসলাম মাসুদ ..
জনগণের জানমালের সুরক্ষায় আইনশৃঙ্খলার ‍নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে - ড. শফিকুল ইসলাম মাসুদ ..
ছবি: সংগৃহীত
****

পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রোববার (০৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের জানমালের সুরক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। তিনি উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, সন্ত্রাস-চাঁদাবাজ, মাদক কারবারি ও ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের কঠোর হাতে দমন করতে হবে। যেকোন মূল্যে জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে হবে।  

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জোরদার অভিযান, সড়কে ট্রলি চলাচল নিয়ন্ত্রণ, দিনের বেলায় অবৈধ ট্রলি চলাচল বন্ধ এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও আসন্ন ঈদকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। 

সভায় পটুয়াখালী পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জেলার বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মতামত প্রদান করেন।

Nessun commento trovato


News Card Generator