হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ৫৫ বিজিবির কড়াকড়ি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ৫৫ বিজিবির কড়াকড়ি..

Nahid Hasan avatar   
Nahid Hasan
হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ৫৫ বিজিবির কড়াকড়ি..
হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ৫৫ বিজিবির কড়াকড়ি..
ছবি: সংগৃহীত
****


মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ সীমান্ত এলাকায় জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধে কঠোর নজরদারি জোরদার করেছে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন)। তাদের নিয়ন্ত্রণাধীন প্রায় ১০৩ কিলোমিটার সীমান্তে দিবারাত্রি টহল ও বিশেষ তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের জিরো লাইন থেকে ৮ কিলোমিটার এলাকায় বিশেষ চেকপোস্ট ও মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। বিশেষ করে বাল্লা আইসিপি ও আশপাশের দুর্গম এলাকায় পাহারা জোরদার করা হয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জ্বালানি তেল পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। অবৈধভাবে জাতীয় সম্পদ পাচারের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

コメントがありません


News Card Generator