কুমিল্লার দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখরদী গ্রামে চিকিৎসক তাহমিনা জাহাঙ্গীর ও তার স্বামী এ কে এম জুলফিকার আলীর নতুন বাড়িতে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় সন্ত্রাসীরা বাড়ি নির্মাণের সময় তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শহীদ, আকবর, শাহাদাত ও বাদলসহ একদল সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কয়েকটি কক্ষে লুটপাট করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চিকিৎসক তাহমিনা জাহাঙ্গীর জানান, তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের হুমকির মুখে ছিলেন। চাঁদা না দেওয়ায় তাদের নতুন বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানান,
ভুক্তভোগী পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0