রমজানজুড়ে ইফতার বিতরণে মানবিক পিরোজপুর | আই নিউজ বিডি

পিরোজপুর

রমজানজুড়ে ইফতার বিতরণে মানবিক পিরোজপুর

পবিত্র মাহে রমজান উপলক্ষে ধারাবাহিক
Eidok-এ শেয়ার
রমজানজুড়ে ইফতার বিতরণে মানবিক পিরোজপুর
ছবি: সংগৃহীত

ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে মানবিক পিরোজপুর। মাসব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে রমজানের ১৪তম রোজায় শহরের গোপালকৃষ্ণ মার্কেটের সামনে প্রায় ৩০০ জন রোজাদার পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে তেহরি ও জুস বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও পুরো রমজানজুড়ে নিয়মিতভাবে ইফতার বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৪তম রোজার আয়োজনে একদিনের জন্য সার্বিক সহযোগিতা করেন ফিরোজা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ফেরদৌস হোসেন।

ইফতার বিতরণ কার্যক্রমে মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ জাকারিয়া খান ইকবাল, প্রচার সম্পাদক অমিত বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা ও শহরের ব্যবসায়ী ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, রমজানের পবিত্রতা ও মানবিক চেতনাকে ধারণ করে সমাজের অসহায়, পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ חדשות המחוז ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার חדשות המחוז সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু חדשות המחוז চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা חדשות המחוז চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 33 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ חדשות המחוז চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 68 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 36 Views