ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে মানবিক পিরোজপুর। মাসব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে রমজানের ১৪তম রোজায় শহরের গোপালকৃষ্ণ মার্কেটের সামনে প্রায় ৩০০ জন রোজাদার পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে তেহরি ও জুস বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও পুরো রমজানজুড়ে নিয়মিতভাবে ইফতার বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৪তম রোজার আয়োজনে একদিনের জন্য সার্বিক সহযোগিতা করেন ফিরোজা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ফেরদৌস হোসেন।
ইফতার বিতরণ কার্যক্রমে মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ জাকারিয়া খান ইকবাল, প্রচার সম্পাদক অমিত বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা ও শহরের ব্যবসায়ী ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, রমজানের পবিত্রতা ও মানবিক চেতনাকে ধারণ করে সমাজের অসহায়, পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0