রমজানজুড়ে ইফতার বিতরণে মানবিক পিরোজপুর | আই নিউজ বিডি

পিরোজপুর

রমজানজুড়ে ইফতার বিতরণে মানবিক পিরোজপুর

পবিত্র মাহে রমজান উপলক্ষে ধারাবাহিক
Eidok-এ শেয়ার
রমজানজুড়ে ইফতার বিতরণে মানবিক পিরোজপুর
ছবি: সংগৃহীত

ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে মানবিক পিরোজপুর। মাসব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে রমজানের ১৪তম রোজায় শহরের গোপালকৃষ্ণ মার্কেটের সামনে প্রায় ৩০০ জন রোজাদার পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে তেহরি ও জুস বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও পুরো রমজানজুড়ে নিয়মিতভাবে ইফতার বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৪তম রোজার আয়োজনে একদিনের জন্য সার্বিক সহযোগিতা করেন ফিরোজা জাহাঙ্গীর কল্যাণ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ফেরদৌস হোসেন।

ইফতার বিতরণ কার্যক্রমে মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ জাকারিয়া খান ইকবাল, প্রচার সম্পাদক অমিত বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা ও শহরের ব্যবসায়ী ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, রমজানের পবিত্রতা ও মানবিক চেতনাকে ধারণ করে সমাজের অসহায়, পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District Nieuws বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District Nieuws মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু District Nieuws প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় District Nieuws মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District Nieuws রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District Nieuws খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District Nieuws রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views