ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন ৩১ মার্চ | আই নিউজ বিডি

ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন ৩১ মার্চ

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন ৩১ মার্চ
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন ৩১ মার্চ
ছবি: সংগৃহীত
****

 

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি (ইবিকস)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ সালের জন্য আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশন বিস্তারিত তফসিল ঘোষণা করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চু এবং সহকারী নির্বাচন কমিশনার মোয়াজ্জেম হোসেন, ইসরাফুল হক, আব্দুল মান্নান ও ওয়াজেদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে ক্যাম্পাসস্থ ক্লাব ভবন (মমতাজ ভবন)। ভোট গণনা শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী– খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৪ মার্চ দুপুর ১২টায়। ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ হবে ৭ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৭ মার্চ বিকেল ৩টা। এছাড়া মনোনয়নপত্র বিতরণ চলবে ৮ ও ৯ মার্চ অফিস সময়ের মধ্যে ও মনোনয়নপত্র গ্রহণ হবে ১০ মার্চ অফিস সময়ের মধ্যে। মনোনয়নপত্র বাছাই চলবে ১১ মার্চ দুপুর ১২টা। ১৪ মার্চ দুপুর ১২টায়  প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এছাড়াও প্রার্থিতা প্রত্যাহার চলবে ১৫ মার্চ দুপুর ২টা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৫ মার্চ বিকেল ৩টা।

জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত কমিটির কার্যকাল হবে দুই বছর। নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয়েছে উপ-রেজিস্ট্রার (পরিবহন অফিস) হাফিজুর রহমানের অফিসকক্ষ।

নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হবে প্রথম ও দ্বিতীয় প্রশাসন ভবনের নোটিশ বোর্ডে। ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ এবং প্রার্থীপদ প্রত্যাহারসহ সংশ্লিষ্ট কার্যক্রম নির্ধারিত সময়ে কমিশনের অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন করা হবে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator