শেরপুর ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১ | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুর ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

বগুড়ার ধুনটে তরিকুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।..
Delen op Eidok
শেরপুর ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
Foto: archief

রোববার (১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহুলিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরিকুল ইসলাম ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, রোববার রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনার সময় গোপালনগর ইউনিয়নের শেহুলিয়াবাড়ি গ্রামের একটি শালবনের ভিতরে মাদক বেচাকেনার তথ্য পায় পুলিশ। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তরিকুল ইসলাম নামে একজনকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়েরের পর আসামিকে সোমবার (২ মার্চ) আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Misdaad মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Misdaad কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Misdaad শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Misdaad মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার Misdaad রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ Misdaad ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ Misdaad কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 Views