রোববার (১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহুলিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরিকুল ইসলাম ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, রোববার রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনার সময় গোপালনগর ইউনিয়নের শেহুলিয়াবাড়ি গ্রামের একটি শালবনের ভিতরে মাদক বেচাকেনার তথ্য পায় পুলিশ। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তরিকুল ইসলাম নামে একজনকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়েরের পর আসামিকে সোমবার (২ মার্চ) আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0