নিউজ প্রকাশের পর সওজের আংশিক উচ্ছেদ অভিযান, আবারও প্রশ্ন | আই নিউজ বিডি

নিউজ প্রকাশের পর সওজের আংশিক উচ্ছেদ অভিযান, আবারও প্রশ্ন

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের সরকারি জমিতে নির্মিত স্টিল কাঠামোর দোকান—সংবাদ প্রকাশের পর আংশিক উচ্ছেদ হলেও অবশিষ্ট অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে।..
Eidok-এ শেয়ার
নিউজ প্রকাশের পর সওজের আংশিক উচ্ছেদ অভিযান, আবারও প্রশ্ন
ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি

বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের সরকারি জমিতে নির্মাণাধীন দোকানের বিরুদ্ধে আংশিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সওজ বিভাগ। তবে পুরো স্থাপনা অপসারণ না করায় স্থানীয়দের মাঝে নতুন করে নানা প্রশ্ন ও সংশয়ের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানা যায়, সংবাদ প্রকাশের পর সওজের একটি দল ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন দোকানের কিছু অংশ ভেঙে দেয়। কিন্তু অবশিষ্ট অংশ অক্ষত রেখে দেন।এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ,অভিযানটি ছিল আংশিক এবং অনেকটা দায়সারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “সরকারি জায়গা উদ্ধার করতে হলে পুরো অবৈধ স্থাপনা ভেঙে ফেলা উচিত ছিল। কিন্তু কিছু অংশ ভেঙে অভিযান শেষ করা হয়েছে। এতে আমাদের মনে সন্দেহ তৈরি হয়েছে।
তাদের দাবি, ভবিষ্যতে অর্থ লেনদেনের মাধ্যমে পুনরায় নির্মাণকাজ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও এ অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি, তবুও স্থানীয়দের মধ্যে এমন আলোচনা চলমান রয়েছে।
সচেতন মহলের মতে, সরকারি সম্পত্তি রক্ষায় যদি প্রকৃত কঠোরতা দেখানো হতো, তাহলে সম্পূর্ণ অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত পদক্ষেপ নেওয়া হতো।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ (সওজ), বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, “সরকারি জমি রক্ষায় বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা ضلع کی خبریں পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি ضلع کی خبریں ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 71 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন ضلع کی خبریں গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ ضلع کی خبریں মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন ضلع کی خبریں সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা ضلع کی خبریں আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত ضلع کی خبریں সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 Views