পিরোজপুরে ইলেকট্রিক-ইলেকট্রনিক্স মালিক সমিতির পরিচিতি সভা দোয়া ও… | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে ইলেকট্রিক-ইলেকট্রনিক্স মালিক সমিতির পরিচিতি সভা দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরে
Eidok-এ শেয়ার
পিরোজপুরে ইলেকট্রিক-ইলেকট্রনিক্স মালিক সমিতির পরিচিতি সভা দোয়া ও ইফতার মাহফিল
ছবি: সংগৃহীত

ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, স্যানিটারী, হার্ডওয়্যার এন্ড মেশিনারী মালিক সমিতির উদ্যোগে পরিচিতি সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের হোটেল নায়োরীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজের সভাপতি ও সমিতির প্রধান উপদেষ্টা গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আহসানুল কবির।

ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, স্যানিটারী, হার্ডওয়্যার এন্ড মেশিনারী মালিক সমিতির সভাপতি মোঃ এস.এম আলম (লিটন মল্লিক) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আরিফুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো: মাসুদ সিকদার, রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো: হিরন শেখসহ চেম্বার অব কমার্সের পরিচালকবৃন্দ, সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি পরিচিতি সভায় সমিতির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 28 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 30 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 43 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Районные новости সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Районные новости সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Районные новости উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views