পিরোজপুরে ইলেকট্রিক-ইলেকট্রনিক্স মালিক সমিতির পরিচিতি সভা দোয়া ও… | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে ইলেকট্রিক-ইলেকট্রনিক্স মালিক সমিতির পরিচিতি সভা দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরে
Eidok-এ শেয়ার
পিরোজপুরে ইলেকট্রিক-ইলেকট্রনিক্স মালিক সমিতির পরিচিতি সভা দোয়া ও ইফতার মাহফিল
ছবি: সংগৃহীত

ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, স্যানিটারী, হার্ডওয়্যার এন্ড মেশিনারী মালিক সমিতির উদ্যোগে পরিচিতি সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের হোটেল নায়োরীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজের সভাপতি ও সমিতির প্রধান উপদেষ্টা গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আহসানুল কবির।

ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, স্যানিটারী, হার্ডওয়্যার এন্ড মেশিনারী মালিক সমিতির সভাপতি মোঃ এস.এম আলম (লিটন মল্লিক) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আরিফুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো: মাসুদ সিকদার, রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো: হিরন শেখসহ চেম্বার অব কমার্সের পরিচালকবৃন্দ, সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি পরিচিতি সভায় সমিতির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Nouvelles du district খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 20 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Nouvelles du district ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Nouvelles du district ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Nouvelles du district সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Nouvelles du district চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Nouvelles du district চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Nouvelles du district চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views