মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে থেকে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দুপুর ১২টায়
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জামালের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ী এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের শরিফ মিয়া ও সাগর মিয়া। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
মাধবপুর থানার ওসি মাহবুব মোরশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট