কুমিল্লা

কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ

****
مشاركة على Eidok
কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ
الصورة: مجمّعة

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করেছে। সোমবার (০২ মার্চ) ভোরে সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর পোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​
​বিজিবি সূত্রে জানা গেছে, ১০ বিজিবি’র নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ টহল পরিচালিত হয়। সোমবার রাত আনুমানিক ০৩:৫০ ঘটিকায় যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোস্টের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী বলের ডেপা নামক স্থানে অভিযান চালায়।
​বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা বস্তাগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ
​ভারতীয় উন্নত মানের মোবাইল ডিসপ্লে এবং ​কিং কোবরা বাজি উদ্ধার করা হয়।
​
​১০ বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত এই বিশাল চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,০৮,৯৪,০০০/- (এক কোটি আট লক্ষ চুরানব্বই হাজার) টাকা।
​

​বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত এসব অবৈধ ভারতীয় মালামাল প্রচলিত নিয়ম ও বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ أخبار المنطقة বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 12 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* أخبار المنطقة বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 23 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী أخبار المنطقة ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 27 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা أخبار المنطقة জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 25 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন أخبار المنطقة ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 43 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি أخبار المنطقة কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 22 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। أخبار المنطقة চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views