জুমার নামাজের সময় বিকাশ এজেন্টের দোকানে চুরি, নগদ সাড়ে তিন লাখ টাকা… | আই নিউজ বিডি

জুমার নামাজের সময় বিকাশ এজেন্টের দোকানে চুরি, নগদ সাড়ে তিন লাখ টাকা লুট

গোপালপুর টাঙ্গাইল
Eidok-এ শেয়ার
জুমার নামাজের সময় বিকাশ এজেন্টের দোকানে চুরি, নগদ সাড়ে তিন লাখ টাকা লুট
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে এক বিকাশ এজেন্টের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডুবাইল বাজারে অবস্থিত শাওন টেলিকম নামের দোকানটি থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা চুরি করা হয়। দোকান মালিক লুৎফর রহমান জানান, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারি ভেঙে সেখানে রাখা নগদ অর্থ নিয়ে যায়।

নামাজ শেষে দোকানে ফিরে এসে তিনি আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় দোকানের মেঝেতে রক্তের দাগও লক্ষ্য করা যায়। ধারণা করা হচ্ছে, টিনের বেড়া বা আলমারি ভাঙার সময় চোরের শরীরের কোনো অংশ কেটে গিয়ে রক্তপাত হয়েছে।

ঘটনার খবর পেয়ে গোপালপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গোপালপুর উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক কাজী লিয়াকত উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Nouvelles du district বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Nouvelles du district মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Nouvelles du district প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Nouvelles du district মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Nouvelles du district রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Nouvelles du district খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Nouvelles du district রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 58 Views