নিজস্ব প্রতিবেদক, মিরসরাই:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মোরশেদকে রাতের আধারে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নেতা মোঃ মোরশেদ জানান, সম্প্রতি অজ্ঞাত ব্যক্তিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিশেষ করে রাতে একা চলাফেরা করলে মারধর করার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন হুমকি দেওয়া হয়ে থাকতে পারে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট