মিরসরাইয়ে যুবদল নেতাকে রাতের আধারে মারার হুমকির অভিযোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মিরসরাইয়ে যুবদল নেতাকে রাতের আধারে মারার হুমকির অভিযোগ

ফরহাদ হোসেন avatar   
ফরহাদ হোসেন
মিরসরাইয়ে যুবদল নেতাকে রাতের আধারে মারার হুমকির অভিযোগ
মিরসরাইয়ে যুবদল নেতাকে রাতের আধারে মারার হুমকির অভিযোগ
ছবি: সংগৃহীত
মিরসরাইয়ে যুবদল নেতাকে রাতের আধারে মারার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মোরশেদকে রাতের আধারে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নেতা মোঃ মোরশেদ জানান, সম্প্রতি অজ্ঞাত ব্যক্তিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিশেষ করে রাতে একা চলাফেরা করলে মারধর করার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন হুমকি দেওয়া হয়ে থাকতে পারে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator