নির্বাচন-পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়, ইফতারে আপ্যায়ন | আই নিউজ বিডি

নির্বাচন-পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়, ইফতারে আপ্যায়ন

নোয়াখালী প্রতিনিধি : আবদুল্লাহ আল মামুন
Eidok-এ শেয়ার
নির্বাচন-পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়, ইফতারে আপ্যায়ন
ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বেলায়েত হোসেন স্বপন, সদস্য, নোয়াখালী জেলা বিএনপি ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী। আজ কোম্পানীগঞ্জের একটি স্থানীয় কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন, ঢাকার শিল্পপতি মফিজ উদ্দিন, বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগির, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কোম্পানীগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বেলায়েত হোসেন স্বপন বলেন,
“আল্লাহ আমাদের অনেক সম্পদ দিয়েছেন, আর কোনো সম্পদের প্রয়োজন নেই। এই নির্বাচনে যতটুকু পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি।”

পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“পৌরসভা নির্বাচন করা সবার গণতান্ত্রিক অধিকার। এতদিন কোম্পানীগঞ্জে কার্যকর অভিভাবক না থাকায় নানা সমস্যা ছিল। এখন ভোটের মাধ্যমে আমরা একজন অভিভাবক পেয়েছি। তিনি যাকে যোগ্য মনে করবেন, আমরা সবাই তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে বিভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।  স্থানীয় নির্বাচনেও সাংবাদিকদের আরো জোরালো  ভূমিকার প্রয়োজন বলেও মন্তব্য করেন। 

মতবিনিময় সভা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 37 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politika পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 24 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politika টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politika গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politika গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 75 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politika গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politika জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 84 Views