নির্বাচন-পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়, ইফতারে আপ্যায়ন | আই নিউজ বিডি

নির্বাচন-পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়, ইফতারে আপ্যায়ন

নোয়াখালী প্রতিনিধি : আবদুল্লাহ আল মামুন
Eidok-এ শেয়ার
নির্বাচন-পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়, ইফতারে আপ্যায়ন
ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বেলায়েত হোসেন স্বপন, সদস্য, নোয়াখালী জেলা বিএনপি ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী। আজ কোম্পানীগঞ্জের একটি স্থানীয় কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন, ঢাকার শিল্পপতি মফিজ উদ্দিন, বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগির, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কোম্পানীগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বেলায়েত হোসেন স্বপন বলেন,
“আল্লাহ আমাদের অনেক সম্পদ দিয়েছেন, আর কোনো সম্পদের প্রয়োজন নেই। এই নির্বাচনে যতটুকু পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি।”

পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“পৌরসভা নির্বাচন করা সবার গণতান্ত্রিক অধিকার। এতদিন কোম্পানীগঞ্জে কার্যকর অভিভাবক না থাকায় নানা সমস্যা ছিল। এখন ভোটের মাধ্যমে আমরা একজন অভিভাবক পেয়েছি। তিনি যাকে যোগ্য মনে করবেন, আমরা সবাই তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে বিভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।  স্থানীয় নির্বাচনেও সাংবাদিকদের আরো জোরালো  ভূমিকার প্রয়োজন বলেও মন্তব্য করেন। 

মতবিনিময় সভা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন السياسة সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 93 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন السياسة আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ السياسة কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 65 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম السياسة যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 98 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট السياسة কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 105 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির السياسة ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 109 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী السياسة গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views