নির্বাচন-পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়, ইফতারে আপ্যায়ন | আই নিউজ বিডি

নির্বাচন-পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়, ইফতারে আপ্যায়ন

নোয়াখালী প্রতিনিধি : আবদুল্লাহ আল মামুন
Eidok-এ শেয়ার
নির্বাচন-পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়, ইফতারে আপ্যায়ন
ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বেলায়েত হোসেন স্বপন, সদস্য, নোয়াখালী জেলা বিএনপি ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী। আজ কোম্পানীগঞ্জের একটি স্থানীয় কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন, ঢাকার শিল্পপতি মফিজ উদ্দিন, বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগির, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কোম্পানীগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বেলায়েত হোসেন স্বপন বলেন,
“আল্লাহ আমাদের অনেক সম্পদ দিয়েছেন, আর কোনো সম্পদের প্রয়োজন নেই। এই নির্বাচনে যতটুকু পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি।”

পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“পৌরসভা নির্বাচন করা সবার গণতান্ত্রিক অধিকার। এতদিন কোম্পানীগঞ্জে কার্যকর অভিভাবক না থাকায় নানা সমস্যা ছিল। এখন ভোটের মাধ্যমে আমরা একজন অভিভাবক পেয়েছি। তিনি যাকে যোগ্য মনে করবেন, আমরা সবাই তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে বিভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।  স্থানীয় নির্বাচনেও সাংবাদিকদের আরো জোরালো  ভূমিকার প্রয়োজন বলেও মন্তব্য করেন। 

মতবিনিময় সভা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politik আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politik কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politik যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 95 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politik কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politik ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politik গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের Politik নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 Views