ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু ভাষার জন্য সংগ্রাম ছিল না, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার লড়াই। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একুশের চেতনা ধারণ করে দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে উপজেলা পর্যায়ে আরও বেশি শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরোজ হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান।
পরে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
تطبيق «Eye News BD»
تعليقات 0