ভালুকায় একুশে উপলক্ষে শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।..
Поделиться в Eidok
ভালুকায় একুশে উপলক্ষে শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
Фото: из открытых источников

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু ভাষার জন্য সংগ্রাম ছিল না, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার লড়াই। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একুশের চেতনা ধারণ করে দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে উপজেলা পর্যায়ে আরও বেশি শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের আশ্বাস দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরোজ হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান।
পরে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Районные новости জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 6 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Районные новости ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 26 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Районные новости কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Районные новости চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Районные новости চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 34 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Районные новости নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Районные новости ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 Views