বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের..
বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের..
ছবি: সংগৃহীত
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার সুবিদহাট, শাহ মাখদুম পাড়া এলাকায় চোর ধরতে গিয়ে গত রাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় বোচাগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক ১১টার দিকে একটি চুরির সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একজনকে শনাক্ত করতে ঘটনাস্থলে যান বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান। এ সময় স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

ঘটনাকে কেন্দ্র করে নারী হেনস্থার অভিযোগ উঠলেও ওসি মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, চোর ধরার উদ্দেশ্যেই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং কোনো নারীকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়নি।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক বিষয় নথিভুক্ত করতে পুলিশ বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator