যাকাতের অর্থে স্বাবলম্বিতার পথে নারীরা: গোপালগঞ্জে সেলাই মেশিন বিতরণ | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

যাকাতের অর্থে স্বাবলম্বিতার পথে নারীরা: গোপালগঞ্জে সেলাই মেশিন বিতরণ

মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
I-share sa Eidok
যাকাতের অর্থে স্বাবলম্বিতার পথে নারীরা: গোপালগঞ্জে সেলাই মেশিন বিতরণ
Larawan: kuha mula sa arkibo

যাকাতের অর্থে স্বাবলম্বিতার পথে নারীরা: গোপালগঞ্জে সেলাই মেশিন বিতরণ
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে যাকাতের অর্থে পরিচালিত সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। , গোপালগঞ্জের আয়োজনে রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, । তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেন এবং তাদের উদ্দেশ্যে বলেন, যাকাতের অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্তরা এই সেলাই মেশিন ব্যবহার করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি ইসলামিক ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন পেয়ে প্রশিক্ষণার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই মেশিনের মাধ্যমে তারা নিজেরা আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।
এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট Balitang Pampalakasan ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 15 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Balitang Pampalakasan নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 83 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Balitang Pampalakasan শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 117 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Balitang Pampalakasan শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 140 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Balitang Pampalakasan অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 129 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Balitang Pampalakasan শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 103 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Balitang Pampalakasan খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 150 Views