যাকাতের অর্থে স্বাবলম্বিতার পথে নারীরা: গোপালগঞ্জে সেলাই মেশিন বিতরণ | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

যাকাতের অর্থে স্বাবলম্বিতার পথে নারীরা: গোপালগঞ্জে সেলাই মেশিন বিতরণ

মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
যাকাতের অর্থে স্বাবলম্বিতার পথে নারীরা: গোপালগঞ্জে সেলাই মেশিন বিতরণ
ছবি: সংগৃহীত

যাকাতের অর্থে স্বাবলম্বিতার পথে নারীরা: গোপালগঞ্জে সেলাই মেশিন বিতরণ
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে যাকাতের অর্থে পরিচালিত সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। , গোপালগঞ্জের আয়োজনে রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, । তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেন এবং তাদের উদ্দেশ্যে বলেন, যাকাতের অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্তরা এই সেলাই মেশিন ব্যবহার করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি ইসলামিক ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন পেয়ে প্রশিক্ষণার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই মেশিনের মাধ্যমে তারা নিজেরা আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।
এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Sportsnyheder নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 74 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Sportsnyheder শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 101 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Sportsnyheder শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 127 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Sportsnyheder অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 119 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Sportsnyheder শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 81 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Sportsnyheder খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 135 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Sportsnyheder সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 117 Views