ধনবাড়ী উপজেলা বিএনপির নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রোপাগাণ্ডা… | আই নিউজ বিডি

ধনবাড়ী উপজেলা বিএনপির নেতার বিরুদ্ধে ফেসবুকে  মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোয় থানায় জিডি ..

Ismail Hossen avatar   
Ismail Hossen
ধনবাড়ী উপজেলা বিএনপির নেতার বিরুদ্ধে ফেসবুকে  মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোয় থানায় জিডি ..
ধনবাড়ী উপজেলা বিএনপির নেতার বিরুদ্ধে ফেসবুকে  মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোয় থানায় জিডি ..
ছবি: সংগৃহীত
****

ধনবাড়ী উপজেলা বিএনপির নেতার বিরুদ্ধে ফেসবুকে  মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোয় থানায় জিডি 

 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি এর বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকের দুইটি ফেক আইডি থেকে মিথ্যা মনগড়া পোস্ট করা হয়েছে যা সামাজিক ভাবে সম্মানহানিকর । ২২শে ফেব্রুয়ারি শনিবার সকালে এ ব্যাপারে হাফেজ খায়রুল ইসলাম মুন্সি বলেন, " আমার বিরুদ্ধে কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি দিয়ে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়েছে  আমার সম্মান নষ্ট করার জন্য । ধনবাড়ীর মানুষ জানে ২০২৪ সালের  ৫ই আগষ্টের পর আমার ভূমিকা । দেশনায়ক তারেক রহমান এর একনিষ্ঠ কর্মী এবং  একজন সমাজসেবক হিসেবে  ধনবাড়ীর পরিবেশ শান্ত রাখতে সবসময় চেষ্টা করেছি । চাঁদাবাজ, শালিসদার, মাদক ব্যবসায়ী, দখলবাজদের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছি । ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী আমার দল বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে । এখন ধনবাড়ী উপজেলা ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ হবে আমাদের প্রিয় নেতা মাননীয় মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ভাই এর মাধ্যমে ।  এই সময় আমার জনপ্রিয়তা এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভীত হয়ে কেউ হয়তো আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি দিয়ে মিথ্যা প্রোপাগাণ্ডা চালাচ্ছে যা আমার সম্মান নষ্ট করছে । ধনবাড়ীবাসীর প্রতি আমার আহবান থাকবে কেউ যেন এসব মিথ্যা মনগড়া বানোয়াট প্রপাগাণ্ডা বিশ্বাস না করেন ।  আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ব্যাপারে ধনবাড়ী থানায় গত ২১শে ফেব্রুয়ারি একটি জিডি করেছি । জিডি ট্রাকিং নং  LQRQ8H, জিডি নং ৮৮৩, তারিখ ২১/০২/২০২৬"। ২২শে ফেব্রুয়ারি শনিবার দুপুরে জিডির বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সিদ্দিকী জানান, " ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি ফেসবুকে দুইটা ফেক আইডি ( ধনবাড়ী  নিউজ ও আমাদের ধনবাড়ী সংবাদ ) দিয়ে উনার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোর জন্য থানায় জিডি করেছেন । এখন বিজ্ঞ  আদালতের অনুমতিক্রমে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে  "।

No comments found


News Card Generator