যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য নিহত, আহত ৩.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য নিহত, আহত ৩..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য নিহত, আহত ৩..
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য নিহত, আহত ৩..
ছবি: সংগৃহীত
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য নিহত, আহত ৩

যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।


অদ্য ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার বিকেল আনুমানিক ১৭:৫৫ ঘটিকার সময় চৌগাছা-যশোর সড়কের আফরা মোড় সংলগ্ন জামেনুর হাফিজিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির রিপন যশোর জেলার চৌগাছা থানার বাড়িয়ালী গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।


স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেলে আউট পাস নিয়ে হুমায়ুন কবির রিপন তার ব্যক্তিগত মোটরসাইকেল (যশোর-ল-১৫-০৪৯৩) যোগে যশোর থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আফরা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেলের (যশোর-হ-১৯-৯৯৬৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেনাসদস্য হুমায়ুন কবির রিপন মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন— চৌগাছা থানার ভেকুটিয়া গ্রামের রশিদের ছেলে হাসান (৪০), রঘুনাথপুর গ্রামের লোকমানের ছেলে তুহিন (৩৫) এবং ভেকুটিয়া গ্রামের কামরুল হোসেনের ছেলে রাহুল (২০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেছেন।খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত হুমায়ুন কবির রিপনের মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator