মাধবপুরে বিএনপি নেতা আলফাজের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে বিএনপি নেতা আলফাজের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে বিএনপি নেতা আলফাজের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ..
মাধবপুরে বিএনপি নেতা আলফাজের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ..
ছবি: সংগৃহীত
****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের বনগাঁ ও ভান্ডারুয়া এলাকায় সিমলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের নীরবতা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাহাজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া মহালদারের নেতৃত্বে দিন-রাত বালু উত্তোলন ও ট্রাক-ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে।
অভিযোগের বিষয়ে আলফাজ মিয়া জানান, “আমি সিমলা নদীর কোনো লিজ নেইনি। আমি বালু চুরি করবো কেন?” তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অশালীন ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator