কুমিল্লা

কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে  নিয়ে কাজ করতে চাই- মন্ত্রী আমিন উর রশিদ

****
Eidok پر شیئر
কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে  নিয়ে কাজ করতে চাই-  মন্ত্রী আমিন উর রশিদ
تصویر: ماخوذ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছে। আগামীর বাংলাদেশ হবে বাকস্বাধীনতা, সমৃদ্ধি ও ন্যায়ভিত্তিক অগ্রগতির বাংলাদেশ। এ লক্ষ্য সামনে রেখে কৃষি, শিক্ষা ও শিল্পসহ সব খাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী বলেন, কুমিল্লার রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস। এ অঞ্চলে কৃষি উন্নয়নের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ড. আখতার হামিদ খান। তাঁর উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ আজও দেশ-বিদেশে সমাদৃত। আধুনিক সেচব্যবস্থা ও সমবায়ভিত্তিক কৃষি উন্নয়নের সেই ধারা নতুনভাবে জাগ্রত করতে সরকার কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি নিজেও কৃষির সঙ্গে সম্পৃক্ত। মাঠের বাস্তবতা জানি। কৃষকবান্ধব নীতি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে কুমিল্লাসহ সারাদেশের কৃষিকে আরও শক্তিশালী করা হবে।” কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নে সমন্বিত পরিকল্পনার কথাও জানান তিনি।

শিল্পায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কুমিল্লায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করা হবে। শিল্প ও কৃষির সমন্বিত বিকাশের মাধ্যমে কুমিল্লাকে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কুমিল্লাকে ব্যাংক ট্যাং ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, “কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি—কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়েও আমি আমার অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখব।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। গঠনমূলক সমালোচনা ও পরামর্শের মাধ্যমে সাংবাদিকরা দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখতে পারেন।

নিজ দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য খাত দেশের অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করে। এসব খাতের উন্নয়ন নিশ্চিত করা গেলে কৃষকের জীবনমান উন্নত হবে এবং দেশের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ سیاست শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 20 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন سیاست উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 29 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী سیاست বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 57 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ سیاست শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 73 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর سیاست গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান سیاست গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি سیاست আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views