ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় দুধ বিক্রেতা নিহত | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় দুধ বিক্রেতা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় দুধ বিক্রেতা নিহত
Eidok-এ শেয়ার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় দুধ বিক্রেতা নিহত
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় দুধ বিক্রেতা নিহত
 
মোহাম্মদ জাম‌শেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
 
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় আ: রুম্মান (৩৮) নামে এক দুধ বিক্রেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বারবকুন্ড এলাকার পিএইচপি’র সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-গ-৩৭-৯১৭৪ নম্বরের একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেন থেকে সড়ক ডিভাইডার অতিক্রম করে চট্টগ্রামমুখী লেনে উঠে যায়। এ সময় পিএইচপি’র সামনে অবস্থানরত দুধ বিক্রেতা আ: রুম্মানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত‌্যুবরন ক‌রেন।
নিহত আ: রুম্মান নড়ালিয়া, বারবকুন্ড এলাকায় অবস্থিত এসেট হিল এগ্রো নামক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার চৌরঙ্গী এলাকায়। তার পিতার নাম আবুল কাশেম, মাতার নাম রাহানা বেগম বলে জানা গেছে।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ক‌রে। একই সঙ্গে ঘাতক প্রাইভেট কার ও চালককে আটক করে থানায় নি‌য়ে আসে।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. নাসির জানান, ঘটনার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
 
ধন্যবাদান্তে-
মোহাম্মদ জামশেদ আলম,
​সীতাকুণ্ড​(চট্টগ্রাম) প্রতিনিধি
01827512956 (WhatsApp & IMO) 

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা Районные новости পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 10 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি Районные новости ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 38 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Районные новости গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 31 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Районные новости মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 35 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Районные новости সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 78 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Районные новости আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Районные новости সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 Views