কুমিল্লা

কুমিল্লায় ৩৯ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি

****
Eidok-এ শেয়ার
কুমিল্লায় ৩৯ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি
ছবি: সংগৃহীত

​কুমিল্লা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৩৯ লক্ষ টাকা।

​

বিজিবি সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল চলাকালীন বাংলাদেশের অভ্যন্তরে ধনপুর মাঠ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এই অবৈধ পণ্যগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
​
তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করে। বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত এই চালানের বাজার মূল্য প্রায় ৩৯,০০,০০০ (ঊনচল্লিশ লক্ষ) টাকা।
​
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 52 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 29 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 28 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ