আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মণিরামপুরে প্রস্তুতি সভা  .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মণিরামপুরে প্রস্তুতি সভা  ..

Noor Islam avatar   
Noor Islam
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মণিরামপুরে প্রস্তুতি সভা  ..
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মণিরামপুরে প্রস্তুতি সভা  ..
ছবি: সংগৃহীত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।..

ধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মণিরামপুর উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। তিনি ভাষা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার প্রতীক। দিবসটি যথাযথভাবে পালনের মাধ্যমে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে হবে।

‎সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লা খান এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক। এছাড়াও প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবের গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

‎সভায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মণিরামপুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
‎

Inga kommentarer hittades


News Card Generator