আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মণিরামপুরে প্রস্তুতি সভা | আই নিউজ বিডি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মণিরামপুরে প্রস্তুতি সভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মণিরামপুরে প্রস্তুতি সভা
ছবি: সংগৃহীত

ধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মণিরামপুর উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। তিনি ভাষা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার প্রতীক। দিবসটি যথাযথভাবে পালনের মাধ্যমে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে হবে।

‎সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লা খান এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক। এছাড়াও প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবের গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

‎সভায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মণিরামপুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
‎

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Районные новости খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 15 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Районные новости রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Районные новости সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Районные новости মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Районные новости কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Районные новости ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা Районные новости মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views