কুমিল্লা

কুমিল্লা সীমান্তে ১০ বিজিবি’র  অভিযানে প্রায় ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ

****
分享到 Eidok
কুমিল্লা সীমান্তে ১০ বিজিবি’র  অভিযানে প্রায় ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ
图片:来源收集

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং সিগারেট জব্দ করেছে। রবিবার ভোর রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে এই মালামাল উদ্ধার করা হয়।

​

​বিজিবি সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক রাত ০৩:০০ ঘটিকায় ১০ বিজিবি’র আওতাধীন বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোষ্টের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগবেড় নামক স্থানে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
​পরবর্তীতে টহল দল উক্ত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি এবং সিগারেট জব্দ করে।
​

​বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত এই চোরাচালানি পণ্যের মোট বাজার মূল্য প্রায় ৫৯,৮০,০০০/- (ঊনষাট লক্ষ আশি হাজার) টাকা।
​

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময়ই তৎপর। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 区域新闻 মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 区域新闻 সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 40 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 区域新闻 আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 49 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 区域新闻 বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 区域新闻 বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 93 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 区域新闻 ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 区域新闻 জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 56 Views