ভোলার মনপুরায় গভীর রাতে অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি প্রায়… | আই নিউজ বিডি

ভোলা

ভোলার মনপুরায় গভীর রাতে অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা

আব্দুর রহমান সোয়েব
মনপুরা প্রতিনিধি
Partilhar no Eidok
ভোলার মনপুরায় গভীর রাতে অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা
Foto: arquivo
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ লাখ থেকে ১ কোটি টাকা বলে জানা গেছে।
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বাংলাবাজারের একটি স্বর্ণকারের দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাত হওয়ায় এবং দোকানগুলো বন্ধ থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
 
খবর পেয়ে মনপুরা থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে স্বর্ণকারের দোকানসহ মোট ছয়টি দোকান পুড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
 
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানগুলোর নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এতে একাধিক ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
 
ঘটনার বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন,
“খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notícias do distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 22 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notícias do distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notícias do distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notícias do distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notícias do distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notícias do distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notícias do distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views