ভোলার মনপুরায় গভীর রাতে অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি প্রায়… | আই নিউজ বিডি

ভোলা

ভোলার মনপুরায় গভীর রাতে অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা

আব্দুর রহমান সোয়েব
মনপুরা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
ভোলার মনপুরায় গভীর রাতে অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা
ছবি: সংগৃহীত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ লাখ থেকে ১ কোটি টাকা বলে জানা গেছে।
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বাংলাবাজারের একটি স্বর্ণকারের দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাত হওয়ায় এবং দোকানগুলো বন্ধ থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
 
খবর পেয়ে মনপুরা থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে স্বর্ণকারের দোকানসহ মোট ছয়টি দোকান পুড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
 
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানগুলোর নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এতে একাধিক ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
 
ঘটনার বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন,
“খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 2 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 40 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views