মাধবপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
মাধবপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত
****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলার একমাত্র এজাহারনামীয় আসামি উত্তম গোয়ালা (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব-৯। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) রাত ১০টা ২৫ মিনিটে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। পরে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator