‎জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‎জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ..

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
‎জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ..
‎জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ..
ছবি: সংগৃহীত
‎জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ..

“জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
‎দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার, জয়পুরহাটের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎সকালেই জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে শিক্ষার্থী, শিক্ষক, পাঠক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিতে বই পড়ার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করা হয়।
‎র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা  জেলা প্রশাসক  আল মামুন মিয়া ।
‎তিনি বলেন,
‎“বই মানুষের চিন্তা-চেতনা শাণিত করে। একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের বিকল্প নেই। ডিজিটাল যুগে প্রযুক্তির পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অতিথি) জনাব তুহিন।
‎তিনি বলেন,
‎“গ্রন্থাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি একটি আলোকিত সমাজ গঠনের কেন্দ্র। তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে বই হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার।”
‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. নুরুল ইসলাম।
‎তিনি বলেন,
‎“পাঠাভ্যাস গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। গ্রন্থাগার দিবস সেই সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।”
‎আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পাঠক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
‎

Inga kommentarer hittades


News Card Generator